1. ahobantime@gmail.com : ahobantime :
ওসি প্রদীপের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন - ahobantime
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:১৩|
শিরোনামঃ
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার জিয়া নির্বাচন পিছিয়ে দিলে সংঘাত অনিবার্য জামায়াতের যুব নেতার বিএনপিতে যোগদান রাজধানীর বংশাল থানার সভাপতি হতে চান কর্মী বান্ধব বিএনপির কর্মী “জাবেদ উদ্দিন” কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশের কনস্টেবল সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক নিবন্ধন পরীক্ষা হরিনাকুণ্ডুর মনির খান দেশসেরা মেধাবীদের তালিকায় ৩য় স্থান দখল ভালো চাকরির স্বপ্ন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক আদম ব্যবসায়ী ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামীলীগ-ছাত্রলীগের হামলায় অনেকেই জখম হয়েছেন আজ ইসলামি আন্দোলনের সমাবেশে যোগ দিতে আসা একটি বাস দূর্ঘটনার কবলে পড়েছে অবশেষে পরিবর্তন হলো উত্তরাধিকার সম্পত্তির ভাগাভাগি পদ্ধতি, নতুন নিয়মে সম্পত্তি বণ্টন হবে যেভাবে…

ওসি প্রদীপের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন

আরাফাত খলিল
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৭৯ Time View
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর রাশেদ মোহাম্মদ সিনহা হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাসের দ্রুত ফাঁসি কার্যকর ও তার সহযোগীদের বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কক্সবাজারেটেকনাফের সাধারণ নাগরিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার বিকাল ৪ টায় টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট শাপলা চত্বরে জমায়েত হয়ে মিছিল সহকারে  থানার সামনের প্রেসক্লাবে গিয়ে বক্তারা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাবেক ওসি প্রদীপ কুমার দাশের দ্রুত ফাঁসির রায় কার্যকর ও তার সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি জানায়।
মিছিল শেষে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোরশেদ আলম, রবিউল হাসান মামুন, সাইফুল ইকবাল ও জুবায়ের আজিজ প্রমুখ।
বক্তারা বলেন, খুনি হাসিনা সরকারের সহযোগিতায় মাদক প্রতিরোধের নামে টেকনাফের প্রায় ২০০ জনকে হত্যা করা করেছে দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাস। পিতৃহারা ও স্বামী হারা লোকজনের আর্তনাদ টেকনাফের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করছে সাধারণ মানুষ।
২০২০ সালে ৩১ জুলাই রাতে মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ২০২০ সালের ৩১ জুলাই নিহত হওয়ার পর পুলিশ বাদি হয়ে টেকনাফ থানায় ২ টি এবং রামু থানায় একটি মামলা করেছিলেন। ৫ আগস্ট কক্সবাজার আদালতে হত্যা মামলা দায়ের করে সিনহার বোন শারমিন শাহারিয়ার। মামলাটির তদন্ত দেয়া হয় র‌্যাবকে। তদন্ত শেষে ২০২০ সালের ১৩ ডিসেম্বর ১৫ জন অভিযুক্ত করে আদালতে অভিযুক্ত পত্র দাখিল করা হয়। ২০২১ সালের ২৩ আগস্ট থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চলে সাক্ষ্য গ্রহণ। যেখানে ৮ দফায় ৬৫ জন সাক্ষী সাক্ষ্য দেন। ২০২২ সালের ৩১ জানুয়ারি আদালত এই মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড, ছয় জনকে যাবজ্জীবন ও সাত জনকে খালাস দেন।
এফআই/এসআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025